সিলেট ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: ‘সমাজে কী হচ্ছে, তা আমাদের টাচ (স্পর্শ) করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মঙ্গলবার ব্যাংকের ঋণ-সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘সমাজের ঘটে যাওয়া ঘটনাগুলো বিচারকদের টাচ (স্পর্শ) করে। আমরা যখন চেম্বারে থাকি, তখন এক রকম; আর যখন চেয়ারে বসি (এজলাসে), তখন আমাদের মানসিকতা পরিবর্তন (চেঞ্জ) হয়ে যায়। এখানে ধনী-গরিব সব ধরনের বিচারপ্রার্থী আসে। আমরা সবার বিচার করি।’
অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি মৌলভীবাজারের এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরেন।
তিনি বলেন, ‘এ ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়।’ এ মামলায় আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি