সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটে পড়া সাংবাদিকদের সহায়তা চেয়ে একটি তালিকা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা তথ্যমন্ত্রীর হাতে তালিকাটি তুলে দেন।
বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু এ তালিকা হস্তান্তর করেন।
এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএফইউজে ও ডিইউজে’র পক্ষ থেকে সারাদেশের সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হয়েছে। তাদেরকে কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আমরা আলোচনা করেছি। সেইসঙ্গে কীভাবে তাদের আর্থিক সহায়তা করা যায়, সেটিও আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘যেহেতু সাংবাদিকরা করোনা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছেন, সংবাদ পরিবেশন করছেন সেহেতু আমরা শিগগিরই তাদের জন্য ইতিবাচক কিছু করতে সক্ষম হব বলে আশা করছি।’ জাতীয় প্রেসক্লাবে ইতোমধ্যেই একটি ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে বলে জানান ড. হাছান।
একই সময় বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র সভাপতি মো. আলমগীর হোসেন খানও মন্ত্রীর কাছে নিজ নিজ সংগঠনের সদস্যদের তালিকা হস্তান্তর করেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি