সিলেট | |
প্রকাশিত: 8:02 PM, December 10, 2020
প্রভাতবেলা ডেস্ক:
জয়পুরহাটের ক্ষেতলালের সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিকাশ চন্দ্র (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা জানাজানির পর বুধবার ( ৯ ডিসেম্বর) রাতে গ্রামবাসী বিকাশ চন্দ্রকে আটক করে পুলিশে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল।
গ্রেপ্তার বিকাশ চন্দ্র ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামের বুটুল কুমারের ছেলে।
ধর্ষণের শিকার হওয়া শিশুর মা জানান,বুধবার বাড়ি থেকে বের হয়ে দুপুরের পরও শিশুটি ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলের দিকে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে তার মাকে জানায়, বিকাশ চন্দ্র ফুসলিয়ে পুকুর পাড়ের নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেছে।
বিষয়টি জানাজানি করলে হত্যা করারও ভয় দেখানো হয় শিশুটিকে। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শোয়েব আরেফিন বলেন, ‘হাসপাতালের চার নম্বর শিশু ওয়ার্ডের এক্সট্রা ১২ নম্বর বেডে শিশুটিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা ভাল।’
ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা বিকাশ চন্দ্রকে আসামি করে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে হাজির করা হবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি