সিলেট বিচার বিভাগের জন্য একটি মডেল: দায়রা জজ

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৭

সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি বলেছেন- ‘বিচার বিভাগের ভাবমুর্তি রক্ষা করার জন্য সরকারের বিভিন্ন সংস্থাকে ন্যায়, নিষ্ঠার সহিত কাজ করা উচিত। পবিত্র ভূমি সিলেট বিচার বিভাগের জন্য একটি মডেল। সিলেটের আইনজীবী, বিচারকগণের সম্মিলিত প্রচেষ্টার কারণেই এটি সম্ভব হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে কোন মানুষই আইনের উর্ধ্বে নন’।

তিনি আরো বলেন- ‘আমি সারা জীবন সততা আর স্বচ্চতার সহিত কাজ করার চেষ্টা করেছি। মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে সকলের সহযোগিতা পেয়েছি। আজ আমি পবিত্র ভূমি সিলেটের বিচার আদালত থেকে অবসর নিতে যাচ্ছি। এটা আমার জীবনের কম বড় পাওয়া নয়’।

তিনি মঙ্গলবার জাতীয় আইনগত সহয়তা প্রদান সংস্থা সিলেট জেলা শাখা আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার শুরুতে তাঁকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান জাতীয় আইনগত সহয়তা প্রদান সংস্থা সিলেট জেলা শাখার সদস্য সচিব তাসলিমা শারমিন এবং ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম।

আরও পড়ুন  করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্ত ১২৮৯

সভায় বক্তব্য রাখেন- বিভাগীয় স্পেশাল জজ ফাহমিদা কাদের, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মফিজুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান হিরো, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী আব্দুল হান্নান, সিলেট জেলার সহকারী কৌশলী খাতেমুল মিল্লাত মো. জালাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, তাসলিমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিনিয়র জেলা মো. ছগির মিয়া, প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, এসি প্রসিকিউশন নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখ।বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ