সিলেটে এএইচজেড এসোসিয়েট’র প্রি-ডিপার্চার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: 11:03 PM, August 12, 2026

সিলেটে এএইচজেড এসোসিয়েট’র প্রি-ডিপার্চার প্রোগ্রাম অনুষ্ঠিত

ভিসা পেয়ে উচ্চ শিক্ষার জন্য আগামী সেপ্টেম্বর ইনটেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েগামী বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশ গ্রহণে দেশ ত্যাগের প্রাক্কালে তাদের জন্য প্রি-ডিপারচার প্রোগ্রাম গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি   হোটেলে অনুষ্টিত হয়।

সৈয়দা শামিমা ও প্রান্তি দেশের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এএইচ জেড এসোসিয়েট এর কান্ট্রি ম্যানেজার (সিএম ) ওয়াহিদ জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা, তাদের করণীয় ও মূল্যবান পরামর্শ দিয়ে তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যতে কামনা করেন।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বায়নের এ যুগে যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের বাইরে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান।

তিনি আরো বলেন, বৃটেনে অবস্থান কালে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক নিয়ম, শৃঙ্খলা, সামাজিক নিয়ম ও রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলে কঠোর, অধ্যাবসায় ও পরিশ্রম করে স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রেখে চললে একজন শিক্ষর্থীর জীবনে সফলতা আসবেই।

আরও পড়ুন  শাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রি-ডিপার্চার অনুষ্ঠানে এএইচ জেড এসোসিয়েট সিলেটের দরগাহ গেইট কর্পোরেট শাখার ম্যানেজার তাহমিনা আক্তার, চৌহাট্টা শাখার ম্যানেজার সৈয়দা ফাতিহা, মিডিয়া ও এডমিনেষ্ট্রেটিভ অফিসার সাংবাদিক ছিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া ও এএইচ জেড এসোসিয়েটে সিলেটের উভয় শাখায় কর্মরত বিভিন্ন কাউন্সিলার, কমপ্লায়েন্স, এপ্লিকেন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এএইচ জেড এসোসিয়েট সিলেটের পক্ষ থেকে প্রধান অতিথি ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় ও রাফেল ড্র তে বিজয়ী গ্রহণকারী শিক্ষার্থী ও কাউন্সিলরদের নানা পুরষ্কার দেওয়া হয়।
বিজ্ঞপ্তি।

সর্বশেষ সংবাদ