সিলেট | |
প্রকাশিত: 4:38 PM, April 2, 2024
মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সাদাপাথর নামক বাসটি পর্যটক নিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে নগরীর আম্বরখানা থেকে রওনা হয়। পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন। ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে বাকিদের উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, পর্যটকবাহী বাস উল্টে বাসটিতে থাকা সব যাত্রী আহত হয়েছেন। ভোলাগঞ্জ সড়কে সদর উপজেলার ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোর নিতে গিয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। এর আগে বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি