সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
জরুরি উন্নয়নমূলক কাজের জন্য সিলেটের বেশ কিছু এলাকায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাঁচালংকা নয়াবস্তি ও আশেপাশের এলাকায় সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি