সিলেটের ৩টি সহ ২৩ পৌরসভায় বিএনপি’র মনোনয়ন

প্রকাশিত: 5:45 PM, December 1, 2020

সিলেটের ৩টি সহ ২৩ পৌরসভায় বিএনপি’র মনোনয়ন

সিলেটের ৩টিসহ ২৩ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র ২৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন আজ মঙ্গলবার । ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে লড়বেন। প্রভাতবেলা প্রতিবেদক

মনোনয়নপত্র যাঁরা জমা দিয়েছেন : মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারুল ইসলাম, সুনামগঞ্জের দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী,  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি।

 

পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. রেজাউল করিম (রাজা); দিনাজপুরের ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী; রংপুরের বদরগঞ্জে মো. ফিরোজ শাহ; কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম; রাজশাহীর পুঠিয়ায় মো. আল মামুন, কাটাখালীতে আধ্যাপক মো. সিরাজুল হক; সিরাজগঞ্জের শাহজাদপুরে মো. মাহমুদুল হাসান; কুষ্টিয়ার খোকসায় রাজু আহমেদ; চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গায় মো. সিরাজুল ইসলাম (মনি); খুলনার চালনায় মো. আবুল খায়ের খান মনোনয়ন পেয়েছেন।

 

বরগুনার বেতাগীতে মো. হুমায়ুন কবির; পটুয়াখালীর কুয়াকাটায় মো. আবদুল আজিজ; বরিশালের উজিরপুরে মো. শহিদুল ইসলাম খান; বরিশালের বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান; ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন; নেত্রকোনার মদনে মো. এনামুল হক; মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভায় মো. আতাউর রহমান আতা; গাজীপুরের শ্রীপুরে মো. শহিদুল্লাহ শহিদ;  এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আবুল মুনছুর বিএনপির মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন  বাসায় ফিরলেন অভিনেতা আজিজুল হাকিম

উল্লেখ্য, প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে  ভোটগ্রহণ করা হবে।

এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

সর্বশেষ সংবাদ