সিলেট | |
প্রকাশিত: 12:28 PM, December 1, 2023
প্রতিনিধি, ছাতক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিভিন্ন দলের ১১ প্রার্থী প্রতিদ্ধিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন।
১১ জন প্রার্থী হলেও মনোনয়নপত্র জমা পড়েছে ১২টি। এর মধ্যে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ৪টি, দোয়ারাবাজার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩টি এবং ছাতক সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৪ প্রার্থীর ৫ মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনএফ’র প্রার্থী আশরাফ হোসেন, জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী, জাতীয় পার্টির প্রার্থী এডেভোকেট নাজমুল হুদা হিমেল এবং জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী এডভোকেট মনির উদ্দিন।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার কাছে ৪ প্রার্থী ৫টি মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক।
ছাতক, দোয়ারাবাজার ও পৌর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মর্কতার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, দলীয় মনোনয়ন বঞ্চিত শামীম আহমদ চৌধুরী। এ ছাড়া গণফোরাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি মনোনয়নপত্র জমা দেন প্রবাসী কমিউনিটি নেতা আইয়ূব করম আলী।
গত নির্বাচনেও গণফোরামের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাচ্চু বিশ্বাস। সহকারী রিটার্নিং অফিসার দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে আজিজুল হক এবং কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন হাজী আব্দুল জলিল। এর আগেও হাজী আব্দুল জলিল এ আসন থেকে নির্বাচনে লড়েছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি