সিলেট | |
প্রকাশিত: 1:52 PM, May 2, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বকুল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনি চন্ডিপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিপুর গ্রামের বৃহস্পতিবার বিকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রামের রিয়াজ মেম্বার ও আব্দুল জলিলের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে কুল মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয় । নিহত যুবক চন্ডিপুর গ্রামের আব্দুল ছত্তারের ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি