সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের সুবদবাজার থেকে ইয়াবা বিক্রি করার সময় রীমা (৪২) নামের এক নারীসহ পুলিশের এসআই (সাময়িক বরখাস্ত) রুকন উদ্দিন ভুঁইয়া (৪০) কে আটক করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর সুবিদবাজার এলাকা থেকে আটক করেছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।
এসময় জসিম উদ্দিন (২৪), ফাহিম শাহরিয়ার (৪১) এবং ফরিদ আহমেদ (৪৫) নামের আরও তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের কোতোয়ালি থানার ওসির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আটক এসআই মো. রোকন উদ্দিন ভূঁইয়া বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন।
এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও নিজের কথিত স্ত্রীসহ রোকনকে আটক করেছিল র্যাব-৯।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি