সিলেট | |
প্রকাশিত: 5:28 PM, June 4, 2020
প্রভাতবেলা ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৭ জনই প্রবাসী বাংলাদেশি। সর্বশেষ মোহাম্মদ ইদ্রিস নামে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) সৌদি প্রবাসী হাবিব উল্লাহ সওদাগর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ ইদ্রিস মিয়া কক্সবাজার জেলা সদরের ঈদগাঁহ ইসলামাবাদ ইউছুরখীল এলাকার বাসিন্দা। তার বাবার নাম কালা চাঁন।
খোঁজ নিয়ে জানা যায়, ১০ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন মোহাম্মদ ইদ্রিস। তিনি স্থানীয় ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মক্কার সার আলহজ মা আবদার নিজ বাসায় তিনি মারা যান।
সৌদি আরব সরকারের নিয়ম অনুযায়ী, নিহত মোহাম্মদ ইদ্রিসের লাশ সেখানেই দাফন করা হবে। তার মৃত্যুতে মক্কা ও নিজ এলাকায় খবর পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি