সিলেট | |
প্রকাশিত: 3:12 PM, December 23, 2023
মাদারীপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কালকিনির লক্ষীপুর এলাকায় দুদিন আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই জেরে কাচিকাটা বাজার এলাকায় শনিবার সকালে বাজার করতে যান রায়পুর ভাটবালি এলাকার আমির আলী খানের ছেলে ইস্কান্দার খা (৫২)। তিনি স্বতন্ত্র প্রার্থী মোসা তাহমিনা আক্তারের সমর্থক ছিলেন। সেখানে তার ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি