সিলেট | |
প্রকাশিত: 5:31 PM, April 19, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: দক্ষিণ সুরমার খোজারখলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা উসমান খান ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা উসমান গণী তাবলীগ জামাতের সুনামগঞ্জ’র অামীর মাওলানা অানোয়ার হোসাইন সাহেবের বড় জামাতা। তাঁর ঘনিষ্টজনরা জানাান, হাফিজ মাওলানা উসমান গণী বুধবার বিকেল ৪ টার দিকে রোড এক্সিডেন্টে গুরুতর অাহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বিবেচনায় তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তাঁর সহপাঠি আবু বকর মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ছাতকের গোবিন্দগঞ্জ জাউয়াবাজরের সাদারাইস্থ নিজ বাড়ী থেকে মোটর সাইকেল যোগে সিলেট ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে তা ছিটকে পড়ে গুরুতর আহত হন। বাদ আসর খোঁজারখলা জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবার কথা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি