সিলেট | |
প্রকাশিত: 12:26 AM, November 3, 2026
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ,হবিগঞ্জ♦
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট – ২০২৬ – ২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চার বারের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
সোমবার (০২ নভেম্বর) হবিগঞ্জ জেলা ইউনিট অনুষ্ঠিত কার্যনিবার্হী কমিটির সভায় তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনির এ নির্বাচনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী কমিটিতে নতুন দায়িত্বের সূচনা হলো। এ নির্বাচনের খবর সারা জেলা ছড়িয়ে পড়লে হবিগঞ্জ জেলা ও উপজেলা গণমাধ্যম সহ বিভিন্ন শ্রেণির পেশাদার মানুষের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার বার্তা ছড়িয়ে পড়ে।
আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণ মূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তিনি একজন সৎ ও সাদা মনের সহজ সরল মানুষ। মাধবপুর উপজেলা পরিষদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন কালে উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌর সভা উন্নয়ন, জনসেবা এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততা ছিল।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দুর্যোগ কালীন উদ্ধার তৎপরতা,ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন মানবিক কার্যক্রমের পরিচালনা করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি