হবিগঞ্জের বাহুবলে ঠেলাগাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: 11:50 AM, July 1, 2018

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জের বাহুবলে ঠেলাগাড়ি উল্টে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে তাপস রায় (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার মধুপুর চা-বাগানে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত শ্রমিক দিনাজপুর জেলার বাবুল রায়ের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা  জানান, প্রতিদিনের মতো ঠেলাগাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে মধুপুর চা-বাগান লালটিলা এলাকার গুচ্ছগ্রামে যাওয়ার উদ্দেশে রওনা দেয় শ্রমিক তাপস রায়।

পথিমধ্যে ঠেলাগাড়ি উল্টে বিদ্যুতের খুঁটি তাপস রায়ের ওপরে পড়ে যায়। এতে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

 

 

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। এ সময় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ