সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোথায় বা কখন এই নিহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ না দিয়েই ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে, গাজায় ৯ ইসরাইলি সেনা নিহত হয়েছে।
আমরা শিগগিরই এ বিষয়ের সম্পর্কে আরও জানাব বলে জানিয়েছে আইডিএফ।
এর আগে ইসরাইলে অব্যাহত এ হামলায় ২৪ ঘণ্টায় ২১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২৫ জনে। এদের মধ্যে ৩ হাজার ৫৪২ জন শিশু এবং ২১৮৭ জন নারীও রয়েছেন।
সোমবার মোট নিহতের সংখ্যা ছিল আট হাজার ৩০৬ জন। জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, গাজার ২৩ লাখের মধ্যে ১৪ লাখ জনসংখ্যা গৃহহীন হয়ে পড়েছেন।
নিহতের সংখ্যা বাড়তে থাকায় এবং জাতিসংঘ, জর্ডান, রাশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে সোমবার রাতে নেতানিয়াহু বলেছেন, হামলা বন্ধ করবে না ইসরাইল এবং হামাসকে নিশ্চিহ্ন করার অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি