সিলেট | |
প্রকাশিত: 4:11 PM, May 9, 2017
বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফেকচারার্স এসোসিয়েশন ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে গত ২ এপ্রিল সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘হারবাল প্রোডাক্টের ভবিষ্যত সমস্যা সম্ভাবনা ও সুপারিশমালা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. ইসমাঈল ফারুক এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে বলেন, হারবাল প্রোডাক্ট দ্রুত জনপ্রিয় হচ্ছে। এই শিল্পে সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে। এ.এম.সি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে ইউনানী আয়ূর্বেদিক মেডিকেল অফিসার নিয়োগ দিচ্ছে সকল উপজেলা ও জেলা পর্যায়ে হারবাল গার্ডেন প্রতিষ্ঠা করছে। হারবাল প্রোডাক্ট ম্যানুফেকচারার্সদের উদ্দেশ্যে বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হারবাল প্রোডাক্ট উৎপাদন করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা সম্ভব। যা ইতিপূর্বে সরকারের সহযোগিতায় কিছু কিছু কোম্পানী বিদেশে রপ্তানী করছে।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালিটি অব এগ্রিকালচারের প্রফেসর ড. মো. আবুল কাশে, পিএইচডি গবেষক, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, সিলেট সরকারি ইউনানী আয়ূর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, মডার্ন ইউনানী আয়ূর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন শ্রীহট্ট সংস্কৃতি ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. দিলিপ কুমার দাস চৌধুরী, সিলেট সরকারি ইউনানী আয়ূর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক হাকিম নুরুক হক, বাংলাদেশ ইউনানী ও আয়ূর্বেদিক বোর্ডের সদস্য হাকিম মনোয়ার হোসেন সুহেল। বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার এসোসিয়েশনের সদস্য প্রিন্সিপাল আব্দুর রব খানের সভাপতিত্বে ও এফবিসিআই এর সদস্য ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সিলেট বিভাগের শতাধিক হাকিম, কবিরাজ ও হারবাল প্রেক্টিশনার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি