সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় বরেণ্য আলেম জামেয়া দারুস সুন্নাহ ওসমানীনগর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনী গুরুতর অসুস্থ হয়ে নগরীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বরেণ্য এই আলেম গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ হার্টের অসুস্থতা বেড়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন প্রথমে তাজপুর প্যারাডাইজ হাসপাতালে নেন। কিছুক্ষণ পর ডাক্তারদের পরামর্শে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের সিসিইউতে নিবীর পর্যবেক্ষণে আছেন।
মাওলানা শায়খ আব্দুল শহীদ গলমুকাপনীর সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন। বিজ্ঞপ্তি
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি