সিলেট | |
প্রকাশিত: 11:12 PM, September 15, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার সকাল ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন এবং পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় আইডিইবির তৈরি ‘মি. টিভেট’ নামের একটি রোবট। এ সময় রোবটটির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের ‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেইনিং’ প্রতিপাদ্য সামনে রেখে শনিবার এই সম্মেলন শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২২তম জাতীয় সম্মেলন ও ৪১তম কাউন্সিল অধিবেশন চলবে।
তিন দিনের এ অনুষ্ঠানে দুটি আন্তর্জাতিক সেমিনারসহ ১৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের সাতটি দেশের অতিথিসহ ছয় হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি অংশ নেন। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এক্সপোতে ৫২ বিষয়ে বিভিন্ন আবিষ্কার প্রদর্শন করা হবে।
আইডিইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ছয় হাজারের বেশি দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি ও সদস্য প্রকৌশলীর অংশগ্রহণে শনিবার সকাল ১০টায় গণভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী আইডিইবি ভবনের সম্মুখে নির্মিত স্বাধীনতা ও বঙ্গবন্ধু ভাস্কর্য এবং আইডিইবি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি