সিলেট | |
প্রকাশিত: 11:54 PM, March 24, 2017
মাঠে ময়দানে ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ শুক্রবার। এবার ৩০ বছরে পা রাখলেন তিনি। বর্তমানে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে রয়েছেন ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ নেয়া সাকিব।
২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। তিনি এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা উইকেটশিকারি বোলার।
টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ দলের হয়ে গৌরব অর্জন করেছেন সাকিব। টাইগারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের (২১৭ রান) মালিক তিনি। এছাড়া পাঁচটি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৩৪৭৯ রান। টেস্টে তার মোট উইকেট সংখ্যা ১৭৬টি।
ওয়ানডে ক্রিকেটে ছয়টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরিতে সাকিবের মোট রান ৪৬৫০। ৫০ ওভারের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২২০টি। টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়টি হাফ সেঞ্চুরি সহ সাকিব আল হাসানের মোট রান ১১৫৯। ২০ ওভারের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৬৭টি।
গত ১৯ মার্চ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করে। শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি