৯৩ নারী ৪৯ শিশু খুন: ১০৩ জন ধর্ষিতা: ৭২ জনের আত্মহত্যা

প্রকাশিত: 4:31 PM, July 14, 2016

প্রভাতবেলা ডেস্ক: বাংলাদেশে আশংকাজনক হারে বাড়ছে নারী ও শিশু হত্যা। চরম নিরাপত্তাহীনতায় নারী ও শিশুরা।

গত তিন মাসে ৯৩ জন নারী ও ৪৯ জন শিশুকে বিভিন্ন কারনে হত্যা করা হয়। নির্যাতনের শিকার হয় ৫৮ জন নারী ও ৮৩ জন শিশু । ১০৩ জন নারী ও শিশুকে ধর্ষণ করা হয়। ৭২ জন নারী আতœহত্যা করে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার গবেষণা সেল এর তথ্য মতে গত তিন মাসে, এসিড নিক্ষেপের শিকার হয় ৪ জন, যৌতুকের জন্য হত্যা করা হয় ১৬ জনকে, নির্যাতনের শিকার হয় ১৫ জন। স্বামীর হাতে নিহত হয় ৪৬ জন, নির্যাতিত ৪ জন। তিন জন গৃহকর্মীকে হত্যা করা হয়, নির্যাতনের শিকার হয় ২ জন। পারিবারিক সহিংসতায় নিহত হয় ৯ জন নারী, আহত ২০ জন। গত তিন মাসে ১০৩ জন নারী ও শিশুকে ধর্ষণ করা হয়। এদের মধ্যে ৩৩ জন নারী ধর্ষণের শিকার হয়, শিশু ধর্ষিত হয় ৪২ জন। গণ ধর্ষণের শিকার হয় ১৯ জন, ধর্ষণের পর হত্যা করা হয় ৯ জনকে । শ্লীলতাহানীর শিকার হয় ১৩ জন। ৭২ জন নারী আতœহত্যা করে, এদের মধ্যে গৃহকর্মী ২ জন। তাছাড়া অজ্ঞাতনামা ১০ নারীর লাশ পাওয়া গেছে। তাছাড়া গত ৪৯ জন শিশুকে হত্যা করা হয়, নির্যাতনের শিকার হয় ৮৩ জন।
ক্রমবর্ধমান নারী, শিশু হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ।
এ অবস্থার প্রেক্ষিতে সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট সিগমা হুদা বলেন, নারীদের অবস্থা উন্নয়নের জন্য সামাজিক ভাবে নারীর প্রতি ইতিবাচক মনোভাব তুলে ধরতে হবে। নারী এক দিকে যেমন পরনির্ভরতা কমিয়ে নিজের ক্ষমতায়নের পথকে প্রসস্থ করেবে অন্যদিকে সমাজে নারীর প্রতি শ্রদ্ধা বোধ ও সাহসিকতার মনোভাব নারীকে সঠিক পথ দেখাবে।

সর্বশেষ সংবাদ