আজিজ আহমদ সেলিমের জানাযা ও দাফন বাদ জোহর

প্রকাশিত: 11:52 AM, October 19, 2020

আজিজ আহমদ সেলিমের জানাযা ও দাফন বাদ জোহর

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের জানাযার নামাজ আজ সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দরগাহ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

গতকাল রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসের কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজিজ আহমদ সেলিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন সর্বজন শ্রদ্ধেয় ও সদাহাস্যোজ্জ্বল এই সাংবাদিক।

আরও পড়ুন  বিশ্বনাথে মানবতা রক্তদান গ্রুপের 'ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন' অনুষ্টিত

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ