সিলেট | |
প্রকাশিত: 3:04 PM, July 17, 2016
“ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ” স্ল্গোান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। ইউএস-বাংলা গত দুই বছরে অভ্যন্তরীণ রুটে উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অংশীদার। বিমান পরিবহন সেক্টরে ইতিমধ্যে নিজস্ব ব্র্যান্ড পরিচিতি লাভ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
১৭ জুলাই ২০১৪ তারিখে ৭৬ আসন বিশিষ্ট দুইটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে বর্তমানে রয়েছে মোট তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ও আরো একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এয়ারক্রাফটগুলি চলতি বছরের আগস্ট মাসে ইউএস-বাংলা’র বিমান বহরে যুক্ত হচ্ছে এবং সেপ্টেম্বর থেকে নতুন এয়ারক্রাফটগুলো দিয়ে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকে অন-টাইম ফ্লাইট অপারেশন, আন্তর্জাতিক মানের কেবিন সার্ভিস, যা যাত্রী সাধারনের কাছে একটি নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউএস-বাংলা’র সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড শতকরা ৯৮.৭ ভাগ। বাংলাদেশের বিমান পরিবহনখাতে ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই একমাত্র কোম্পানী যা আইএসও ৯০০১:২০০৮ সার্টিফাইড এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ডিভিশন অব কর্পোরেশন এর একমাত্র তালিকাভূক্ত বাংলাদেশী এয়ারলাইন কোম্পানী। আধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে, যার মধ্যে রয়েছে- ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম “স্কাই স্টার”, ডোর স্টেপস সার্র্ভিস প্রোগ্রামসহ আরো অনেক সেবাধর্মী ও সময়োপযোগী সার্ভিস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি