এফবিসিসিআই’র নতুন সভাপতি জসিম উদ্দিন

প্রকাশিত: 7:00 PM, May 9, 2021

প্রভাতবেলা ডেস্ক:

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি পদে নির্বাচিত হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনি সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

রোববার পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি, শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এছাড়া সংগঠনটির অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে তিন জন করে মোট ছয়জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন  মডেল ই-২০০ স্টীকার ই-৫০০, গোয়েন্দা নজরদারি অত:পর ‘সরি’

বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ