সিলেট | |
প্রকাশিত: 3:30 PM, September 4, 2023
প্রতিনিধি, ছাতক:
রোববার রাত ২টার দিকে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাগনের নাম সাদির আহমদ (৩০)। তিনি বানায়ত গ্রামের মো. মনর আলীর ছেলে। অভিযুক্ত মামা একই ইউনিয়নের আবাছ আলীর ছেলে মনছব আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে রোববার রাতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। মনছব আলী এবং তার ভাগনে সাদির দুই বছর আগের একটি হত্যা মামলার আসামি। এ বিষয়ে আপস করার সময় টাকা দেওয়া নিয়ে বৈঠকে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাদির বাবার গায়ে লাঠির আঘাত লাগে। এটা দেখে সাদির লাঠি নিয়ে তার মামা মনছব আলীকে মারতে যান। এ সময় মনছব আলীসহ তার লোকজন সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন। সাদিরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর তার মামাসহ অন্য আসামিরা পালিয়ে যান।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালে রাখা আছে। এছাড়া অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি