দোয়ারাবাজারে হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত: 4:26 PM, May 11, 2021

প্রভাতবেলা প্রতিবেদক:

সুনামগঞ্জের দোয়ারাবাজারের মঙ্গলপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী দুলাল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।

 

গ্রেফতারকৃত দুলাল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ আদর্শ গুচ্ছগ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

 

সোমবার (১০ মে) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১১ মে) দুপুরে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

 

র‌্যাব জানায়, এ বছরের ২৮ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় গ্রেফতারকৃত দুলাল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। হত্যা মামলার ৬নং এজহার নামীয় গ্রেফতারকৃত দুলাল মিয়া।

আরও পড়ুন  সিলেটে আল্লামা সাঈদীর গায়েবানা জানাযা বুধবার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ