বানিয়াচংয়ে বন্যার্ত‌দের মা‌ঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: 12:35 PM, July 29, 2020

বানিয়াচংয়ে বন্যার্ত‌দের মা‌ঝে ত্রাণ বিতরণ

প্র‌তি‌নি‌ধি, বা‌নিয়াচং(হবিগঞ্জ) :

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্যার্তদের মাঝে দিনব্যাপী ত্রান বিতরণ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ জন পরিবারের মানুষের মাঝে ওই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, লুৎফুর রহমান ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

আরও পড়ুন  তাহিরপুরে নদীপথে চাদাঁবাজি বন্ধের দাবীতে ধর্মঘট ও মানববন্ধন

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে চাল, ডাল, চিনি, চিড়া, সয়াবিন তেল, লবণ ও নুডুলস বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ