সিলেট | |
প্রকাশিত: 7:43 PM, October 12, 2020
প্রতিনিধি,বানিয়াচং (হবিগঞ্জ):
হবিগঞ্জের বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় ছামিনা আক্তার(৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের বড়বাজার-আদর্শবাজার সড়কের সংগ্রাম রায়েরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, তাকবাজখানী (নোয়াপাড়া) গ্রামের মৃত কালন উল্লার স্ত্রী ছামিনা আক্তার বড়বাজার থেকে চাল নিয়ে হেটে বাড়ী ফিরছিলেন এ সময় একটি ব্যাটারী চালিত টমটম সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিলে বৃদ্ধা মাথায় গুরুতর আঘাত পান । অতিরিক্ত রক্তক্ষরনের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ।
ঘাতক টমটম চালকের নাম ময়না মিয়া (২২)। সে বাগ মহল্লার মোহাম্মদ আলীর পুত্র। স্থানীয় জনতা টমটম আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।
নিহতের বড় ছেলে জমরুত মিয়া জানান, আমার মা বাজার থেকে ফিরছিলেন বেপরোয়া চালক আমার মায়ের উপর টমটম তুলে দিয়ে টমটমের নীচে ফেলে দিয়ে হত্যা করেছে, আমি এর বিচার চাই।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন থেকে প্রাথমিকভাবে আমরা জেনেছি টমটমের ধাক্কায় পড়ে গিয়ে মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, নিহত মহিলার স্বামী কালন উল্লা ২বৎসর পূর্বে হবিগঞ্জ-বানিয়াচং রোডে গাড়ি দূর্ঘটনায় মারা গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী‘র একই রকম মৃত্যুর পরিনতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি