বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: 2:31 PM, May 4, 2024

বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিনিধি, বিয়ানীবাজার: সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম শিবলু আহমেদ (২৮)।

শুক্রবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার পৌর শহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবলু আহমেদ উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। তিনি বিয়ানীবাজার পৌর এলাকার খাসা পন্ডিতপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল জানিয়েছেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ