মিরপুর ই-কমার্স পরিবারের বি২বি সাইনিং সিরোমানি অনুষ্টিত

প্রকাশিত: 6:16 PM, March 25, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: ২৪ মার্চ শুক্রবার মিরপুর ই-কমার্স পরিবারের উদ্যোগে মিরপুর ১১ নম্বরের হাব ঢাকাতে বি২বি সাইনিং সিরোমানি আয়োজন অনুষ্ঠিত হয়। যেখানে মিরপুরের ২৪ জন ই-কমার্স ব্যবসায়ী নিজেদের মধ্যে বি২বি মডেলে ব্যবসা শুরু করার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বি২বি সাইনিং সিরোমানি কেক কেটে উদ্বোধন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান ইঞ্জিয়ার শহিদুল ইসলাম। তিনি বি২বি মডেলে ব্যবসাকে আরো গতিশীল করা এবং সকলের সাফল্য কামনা করেন। মিরপুর ই-কমার্স পরিবার এর এডমিন নারায়ণ দাস তপন, আমিনউদ্দিন সাগর, রাশেদ আলী এবং সাদিকা হক সহ সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যবসায়ী নিজেদের ব্যবসা সর্ম্পকে বলেন। সমঝোতা স্মারক সবাইকে পড়ে শোনান হয়। উপস্থিত সকল ই-কমার্স ব্যবসায়ী নিজেদের মধ্যে ব্যবসায়িক বন্ধন তৈরী করার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। মিরপুরের ই-কমার্স ব্যবসায়ীদের মধ্যে বিজনেস টু বিজনেস মডেলকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে নৈশভোজ এর আয়োজন করা হয়।

আরও পড়ুন  ‘তদন্ত করতে গিয়ে বুঝলাম, সাহেদ বিশ্ব চিটার।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ