শিবের বাজারে এমটিবি ব্যাংকিং সেন্টার উদ্বোধন

প্রকাশিত: 9:21 PM, March 21, 2018

শিবের বাজারে এমটিবি ব্যাংকিং সেন্টার উদ্বোধন

সিলেট সদর উপজেলার শিবের বাজারে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার এর উদ্বোধন হয়েছে। গত মঙ্গলবার শিবের বাজারে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর গ্রুপ চীপ কমিউনিকেশন অফিসার আজম খান। এমটিবি শিবের বাজার এজেন্ট ব্যাংকিং সেন্টারের এজেন্ট জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন এমটিবি হেড অফ এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার, জেলা পরিষদ সিলেট এর সহকারী প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ শাহনুর, এমটিবি সিলেট শাখার প্রধান সৈয়দ গোলাম ফারুক, এমটিবির ডেপুটি হেড এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান। উপস্থি’ত ছিলেন ব্যবসায়ী নাজমুল ইসলাম, শিবের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামরান আহমদ, সেক্রেটারী জালাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম আহমদ, শিক্ষক আল-ইমরান, এটিএম সেলিম, তোফায়েল আহমদ, শাহ-নাজুরুল ইসলাম, শরীফ আহমদ, সাইফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম ও অন্যানারা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন  লকডাউনেও খোলা থাকবে শিল্পকারখানা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ