সিলেট শিল্পকলার ‘চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় বিষয়ক কর্মশালা’

প্রকাশিত: 3:43 PM, March 10, 2020

সিলেট শিল্পকলার ‘চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় বিষয়ক কর্মশালা’

 

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শিশুদের অংশগ্রহণে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় বিষয়ক বিভাগীয় কর্মশালা’ আয়োজন করা হবে। ৩ দিনব্যাপী এই কর্মশালাটি আগামী ২১, ২২ ও ২৩ মার্চ সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে বলে সংবাদ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

উক্ত কর্মশালায় ৮-১৮ বছর বয়সী ২০ জন শিক্ষার্থীকে বাছাইয়ের মাধ্যমে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ মার্চ ২০২০, রোববার বিকাল ৪ টায় পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে সরাসরি উপস্থিত হয়ে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। বাছাই পরীক্ষার ফলাফল ১৬ মার্চ সকাল ১১ টায় একাডেমির নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। বাছাইকৃত ২০জন শিশু-কিশোরকে নিয়ে কর্মশালাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন  খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী

 

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ সরকারি বিধি মোতাবেক সম্মানী প্রাপ্য হবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদির জন্য প্রয়োজনে ০১৭১৯-৬৪৬২০৮ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ