সুনামগঞ্জে বাউল একাডেমী ও বাউল পল্লী নির্মানের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: 2:51 PM, July 5, 2020

সুনামগঞ্জে বাউল একাডেমী ও বাউল পল্লী নির্মানের দাবিতে স্মারকলিপি প্রদান

 

প্রতিনিধি,সুনামগঞ্জ :

সুনামগঞ্জে বাউল একাডেমী ও বাউল পল্লী নির্মানের দাবিতে পরিকল্পনা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে । স্মারকলিপি প্রদান করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং বাউল একাডেমী ও বাউল পল্লী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বী স্মরণ।

 

রবিবার (৪ জুলাই) দুপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি’র দক্ষিণ সুনামগঞ্জের বাস ভবনে স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, সুনামগঞ্জে বাউল গীতিকবিদের জন্য আলাদা ভাবে কোন বাউল একাডেমী ও বাউলদের জন্য আবাসনের ব্যবস্থা নেই। অথচ সুনামগঞ্জ রাধারমণ, হাসন রাজা, শাহ আব্দুল করিম ও দূরবিন শাহ সহ অসংখ্য মরমী কবি ও বাউলদের পুণ্যভূমি। তাদের চর্চা ও আবাসনের ব্যবস্থা একদম নেই।

 

এ দাবিতে রবিবার সুনামগঞ্জ বাউল একাডেমী ও বাউল পল্লী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বী স্মরণের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ ।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ