সিলেট | |
প্রকাশিত: 12:06 PM, September 30, 2023
প্রভাতবেলা ডেস্ক:
জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান যুগান্তরকে বলেন, আমাদের দল নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে দলের যেসব কাজ রয়েছে, সেগুলোও প্রায় শেষের দিকে; যেমন নির্বাচনি ইশতেহার প্রণয়ন, সরকারের পরিকল্পনা ইত্যাদি। এছাড়া আমাদের দলের তৃণমূল নেতাকর্মীদের ইতোমধ্যে একবার আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী ডেকেছিলেন। তিনি সেখানে তাদের সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন। স্থানীয় সরকার জনপ্রতিধিনিদের সঙ্গেও তিনি বসেছিলেন।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী ইতোমধ্যে কয়েকটি বিভাগে সমাবেশ করেছেন। অক্টোবরে আরও কয়েকটি জনসভা করার কথা রয়েছে। যেমন ১০ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গায় জনসভা হবে। এরপর সিলেট, বরিশাল, খুলনায় জনসভা হতে পারে। সুতরাং এ ধরনের প্রস্তুতি চলছে। আমরা পুরোদমে নির্বাচনি ডামাডোলের মধ্যেই আছি।
দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ‘নির্বাচন সামনে রেখে আমাদের প্রস্তুতি চলছে। আমরা জেলা নেতাকর্মীদের বলেছি, ওয়ার্ড ভিত্তিক কমিটি করতে। এছাড়া নেত্রী (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কি কি উন্নয়ন করেছেন, সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে। বিএনপি-জামায়াতের অপশাসন এবং সন্ত্রাস-জঙ্গিবাদের চিত্রগুলোও তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।’
দলটির সূত্রে আরও জানা যায়, জাতীয় নির্বাচনে তরুণ ভোটার ও নারী ভোটার টানার কৌশল থাকে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। দলীয় সভাপতি শেখ হাসিনা অনেক আগেই নির্বাচনি ইশতেহার আপডেট করার নির্দেশনা দিয়েছিলেন। নির্বাচনি প্রস্তুতির লক্ষ্যে তিনি অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং সেমিনারের মাধ্যমে নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তযোগ্য শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিভিন্ন বিষয়ের সুপারিশ বা আপডেট করতে উপকমিটিগুলোকে নির্দেশ দিয়েছিলেন। এ কারণে আওয়ামী লীগের কয়েকটি উপকমিটি কাজও শুরু করে। বেশ কয়েকটি সেমিনারের আয়োজনও করে উপকমিটি।
১৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষকরা সারা দেশে অন্যদের প্রশিক্ষণ দেবেন। আগামী নির্বাচনে স্মার্ট কর্নারের মাধ্যমেই সারা দেশে প্রচার টিম ব্যবস্থাপনা করা হবে। প্রতিটি ভোটারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছাতে স্মার্ট কর্নার হবে একটি কার্যকরী মাধ্যম। এছাড়া ‘দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে আওয়ামী লীগ। এর মাধ্যমে অনলাইনে গুজব প্রতিরোধের বিষয়ে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি।
এদিকে মঙ্গলবার এক অনুষ্ঠানে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনের জন্য প্রস্তুত থাকব, প্রয়োজন হলে রাজপথেও থাকব। একইসঙ্গে নির্বাচনের জন্যও প্রস্তুত থাকব। আমরা মানুষের ঘরে ঘরে যাব, দেশের যে অভাবনীয় উন্নয়ন সারা পৃথিবীর মানুষ জানে ও প্রশংসা করছে-তা দেশবাসীর কাছে তুলে ধরব। একই সঙ্গে বিএনপির আন্দোলন, ষড়যন্ত্র, হুমকি ও বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি