সিলেট সদরে চেয়ারম্যান পদে বিজয়ী সুজাত আলী রফিক

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

সিলেট সদরে চেয়ারম্যান পদে বিজয়ী সুজাত আলী রফিক
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট সদর উপজেলা পরষদ নির্বাচনে জয়লাভ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। নির্বাচনে কাপ-পিরিচ প্রতিকে তিনি প্রায় ২৩ হাজার ২ শতাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলায় সংঘর্ষ, কিছু জায়গায় অনিয়ম, জাল ভোট দেওয়া ও চা শ্রমিকদের ভোট বর্জনের মধ্যদিয়ে ভোগ্রহণ শেষ হয়।

এই উপজেলায় প্রার্থী ছিলেন ছয়জন। তারা হলেন- চেয়ারম্যান পদে শ্রমিক লীগ সিলেট জেলা সভাপতি মো. এজাজুল হক (মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ মিয়া (দোয়াত-কলম), আওয়ামী লীগ নেতা মো. সুজাত আলী রফিক (কাপ-পিরিচ), আওয়ামী লীগ নেতা মো. সামসুল ইসলাম (আনারস), আওয়ামী লীগ নেতা মিল্লাত আহমদ চৌধুরী (ঘোড়া) ও স্বতন্ত্র ডা. মো. খলিলুর রহমান (টেলিফোন)।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০ জন রয়েছেন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। সাত ইউনিয়নে মোট ৬২ টি ভোট কেন্দ্র রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ