পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ পরীক্ষার্থী

প্রকাশিত: 3:14 PM, February 3, 2020

পৃথক সড়ক দূর্ঘটনায়  নিহত ৩ পরীক্ষার্থী

প্রভাতবেলা ডেস্ক:: বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরের চৌকিরঘাট ও শাজাহানপুরে পৃথক স্থানে আজ সোমবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুলের ছেলে হানজেলা (২৪), মুরাদপুর গ্রামের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮) ও শাজাহানপুরের রবিন (২৪) ।

 

শিবগঞ্জে মোকামতলা থানার ইনচার্জ সনাতন সরকার জানান, হানজেলা ও রনি মোটরসাইকেল যোগে মোকামতলা বন্দরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাবনাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।

 

অপরদিকে, বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় রবিন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কামারপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাগুইর গ্রামের মামুন মিয়ার ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

আরও পড়ুন  আমাদের দাদাবাড়ী পিসির বাড়ী নেই, বেগমপাড়ায়ও বাড়ী নেই - আমীরে জামায়াত

 

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সোমবার সকালে রবিন মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারপাড়া গ্রামের রাস্তায় ইট ভাটার মাটি বাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

 

প্রভাতবেলা /০৩-ফেব্রুয়ারি -২০/ তৌহিদ’জিহান

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ