সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬
প্রভাতবেলা ডেস্ক: আগষ্ট মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির আশাব্যঞ্জক পরিবর্তন হয়নি বলে মনে করে দেশের অন্যতম মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। সংস্থার মাসিক পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এ চিত্র সামনে আসে। এ মাসে জঙ্গি হামলা ও ক্রসফায়ারে নিহতের ঘটনা ছিল উল্লেখযোগ্য । পারিবারিক নিশংসতার বিষয়টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা উদ্বেগজনক। এছাড়াও, শিশু ধর্ষণ, গণ ধর্ষণ,পারিবারিক ও সামাজিক কোন্দলে আাহত ও নিহত, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য এ মাসে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আগষ্ট মাসের মনিটরিং-এ পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়:
ক্রস ফায়ারে নিহত ঃ আগষ্ট মাসে ক্রস ফায়ারে মৃত্যু হয় ১৯ জনের, এর মধ্যে পুলিশের হাতে নিহত হয় ১০ জন এবং র্যাব কর্তৃক নিহত ৮জন ও যৌথ বাহিনীর হাতে ১ জন । তাছাড়া এ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি নিধন অভিযানে ৫ জন জঙ্গি নিহত হয়।
সামাজিক অসন্তোষ ঃ সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন ৭ জন ! আহত হয়েছেন ৫৯৭ জন। সামাজিক সহিংসতায় আহত ও নিহতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ছাতকের গোবিন্দগঞ্জে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দু গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন ব্যাক্তি আহত হয়েছে। বেশীর ভাগ ঘটনাই ঘটে জমি জমা, দুই গ্রামের খেলা নিয়ে সংঘর্ষ বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।
ধর্ষণ ঃ অগষ্ট মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ২৯ জন নারী ও শিশু । এদের মধ্যে শিশু ১৩ জন। ৭ জন নারী। ৬ জন নারী গণ ধর্ষণের শিকার হয় । ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে। রাজধানীর উত্তরখান এলাকায় ১১ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়। বগুড়ার শাজাহানপুরে ছিন্নমূল পরিবারের এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়। গাজীপুরে ৮ মাস বয়সী এক শিশুকে ধর্ষণ করে ৪০ বছর বয়সী এক লোক।
শিশু হত্যা ঃ আগষ্ট মাসে ২৬ শিশুকে হত্যা করা হয় । চাঁপাইনবাবগঞ্জে আম চুরি দেখে প্রতিবাদ করায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হয় এক দেড় মাস বয়সী শিশু । রাজধানীর বাসাবো এলাকায় নিজ বাসায় দুাি ছেলে মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে মা।
আত্মহত্যা ঃ আগষ্ট মাসে আত্মহত্যা করেছে ৪৭ জন । এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩৪ জন নারী। । পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানী, পরীক্ষায় খারাপ ফল, এমনকি পছন্দের পোষাক কিনতে না পারার কারনেও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় । এ মাসে চাঁদপুরে মাত্র ৮০ টাকার জন্য শাস্তি ভোগের অপমান সইতে না পেরে অষ্টম শ্রেণীর এক ছাত্রী আতœহত্যা করেছে।
যৌতুকঃ আগষ্ট মাসে যৌতুকের কারনে প্রাণ দিতে হয়েছে ৪ জন নারীকে । নির্যাতনের শিকারও হয় ৪ জন। ধামরাইয়ে যৌতুক না পেয়ে লিপি আক্তার নামে এক গৃহবধূকে গাড়ির নিচে ফেলে হত্যা করা হয়। রাজধানীতে স্ত্রী পপি আক্তারকে যৌতুকের কারনে হত্যা করে স্বামী বিল্লাল হোসেন।
পারিবারিক কলহঃ পারিবারিক কলহে আগষ্ট মাসে নিহত হন ১৪ জন, এদের মধ্যে পুরুষ ৮জন ,নারী ৬ জন।। তাছাড়া বিভিন্ন কারনে এ মাসে স্বামীর হাতে নিহত হন ২৭ জন নারী। পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্ধ, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে।
খুন ঃ আগষ্ট মাসে দেশে সন্ত্রাসী কর্তৃক নিহত হন ৯০ জন ও আহত হয় ৫৮ জন। ২৫ আগষ্ট রাজধানীতে স্কুল ছাত্রী রিশাকে ছুরিকাঘাত করে এক বখাটে, পরবর্তীতে ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিশা মারা যায়। ১৩ আগষ্ট ময়মনসিংহের যুবলীগ কর্মী পাপ্পু মিয়াকে কুপিয়ে হত্যা কওে দুবৃত্তরা। কুমিল্লায় দিনে দুপুরে দুই ব্যাক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা ।
অন্যান্য সহিংসতার ঘটনা- আগষ্ট মাসে ৬ জন এসিড নিক্ষেপের শিকার হয়। মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ২ জন, আহত হয় ২ জন। সড়ক দূর্ঘটনায় এ মাসে নিহত ১৩৬ ও আহত ১৯৯ জন। তাছাড়া পানিতে ডুবে, অসাবধানবশত, বিদ্যুৎপৃস্ট হয়ে, বজ্রপাতে মৃত্যুবরন করেছে ১৮৬ জন। গণপিটুনিতে নিহত হয় ৩,আহত হয় ১০ জন। বোমা বিস্ফোরনে আহত ৫ জন, নিহত হয় ১ জন। তাছাড়া ভারতীয় সীমান্ত বাহিনী কর্তৃক নিহত হয় ৪ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ২ জনের। জঙ্গি ও সন্ত্রাসী দমন অভিযানের নামে গনগ্রেফতার করা হয় ১৬৪৬ জনকে। শ্রমিক অসন্তোষে ও আন্দোলনে আহত হয় ১২ জন শ্রমিক। এ মাসে নিখোজ হয় ১৩ জন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি