সিলেট | |
প্রকাশিত: 12:01 PM, June 11, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
আজ জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সরকারের ২০২০-২১ অর্থবছরের জন্য সম্ভাব্য বরাদ্দের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় অধিবেশন বসবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রয়েছে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক। এতে সরকারের ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব রাহাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদে অনুমোদনের পর ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক স্বাক্ষর দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বৃহস্পতিবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের রাষ্ট্রপতি কার্যালয়ে অফিস করবেন। তার প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের বাজেট শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় এবং একইসঙ্গে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালেরও দ্বিতীয় বাজেট। এর আগে আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১০টি বাজেট উপস্থাপন করেছিলেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি