আবার একতরফা নির্বাচন নয়: ফখরুল

প্রকাশিত: 7:44 PM, October 15, 2023

আবার একতরফা নির্বাচন নয়: ফখরুল
সরকারকে এবার আর একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুশিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর একটি হোটেলে ফটো সাংবাদিক বাবুল তালুকদারের লেখা ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘শেখ হাসিনা চাইলেন যে ভোটার ছাড়াই নির্বাচন করে তিনি নির্বাচিত হবেন, সেটা এবার হবে না। ২০১৪ সালে আপনি (শেখ হাসিনা) যা করতে পেরেছেন, ২০১৮–তে যেটা করতে পেরেছেন, কিন্তু ২০২৪ সালে সে নির্বাচন আপনি করতে পারবেন না।’

 

কারচুপির ভোট ঠেকাতে রাজপথের আন্দোলন জোরদার করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

এ সময় বক্তারা অভিযোগ করেন, নির্বাচনি ব্যবস্থার ওপর জনগণের আস্থা নেই। নিরপেক্ষ সরকার ছাড়া কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মত তাদের।

সর্বশেষ সংবাদ