আমার বাবা করোনায় মারা যাননি

প্রকাশিত: 2:33 AM, April 6, 2020

আমার বাবা করোনায় মারা যাননি

কবীর আহমদ সোহেল: আমার বাবা করোনায় মারা যাননি। তিন সুস্থই ছিলেন। হঠাৎ শরীর খারাপ হয় এবং নিয়তির ডাকেই সাড়া দেন। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতেও তিনি আমার সাথে ভিডিও কলে কথা বলেছেন। বিভিন্ন মিডিয়া বাবার মৃত্যু নিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করছে।  কথাগুলো বলছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দ্বিতীয় মেয়ে ফারজানা ইসলাম নিপা।

রোববার(৫এপ্রিল) সন্ধ্যায় নিপার সাথে কথা হয় মুঠো ফোনে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবার মৃত্যু সংবাদ নিয়েও রাজনীতি? প্লিজ এগুলো বন্ধ করেন। ফারজানা ইসলাম নিপা গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমাদের সাথে যোগাযোগ না করে অসত্য খবর প্রচার করবেন না।

নিপা প্রভাতবেলাকে বলেন, আমার বাবা বয়োবৃদ্ধ। দেশে থাকতে তাঁর ওপেন হার্ট সার্জারী হয়েছে। ইদানিং তিনি ভালোই ছিলেন। হঠাৎ করেই শনিবার তাঁর শারিরিক অবস্থার অবনতি ঘটে। নিউিইয়র্ক সময় শনিবার বিকেল টার দিকে তিনি ইন্তেকাল করেন। আমার বোনের বাসায় যেখানে তিনি থাকতেন, সেখানেই মারা যান। তখস এম্বুলেন্স কল করা হয়। এম্বুলেন্সসহ চিকিৎসক টিম এসে বাবাকে হাসপাতালে নিতে চায়। তারা বাবার শরীর উষ্ণ দেখে তিনি জীবিত আছেন বলে ধারনা করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফারজানা নিপা আরো বলেন, করোনা পরিস্থিতিতে নিউইয়র্কের হাসপাতালে কোন এটেনডেন্ট প্রবেশ নিষেধ। কারণে আমার বোন ,বোনের স্বামী কেউ প্রথমে বাবার সাথে হাসপাতালে যেতে পারেননি। পরবর্তীতে করোনা টেস্ট করে তা নেগেটিভ হওয়ায় আমার স্বজনদের প্রবেশের অনুমতি দেয়। বাবার স্বভাবিক মৃত্যু হয়েছে এমনটাই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ, বলেন ফারজানা।

বড়লেখার মাটি মানুষের দাবী তাদের নেতা সিরাজুল ইসলামের মরদেহ দেশে দাফন করার। আমরাও সেটা চাই। কিন্তু বিমান চলাচল স্বাভাবিক নয়। তাই তা আদৌ সম্ভব হবে কী না জানিনা,প্রভাতবেলাকে বলেন নিপা।

ফারজানা ইসলাম নিপা প্রভাতবেলার মাধ্যমে বড়লেখাবাসী সহ তাঁর বাবার বন্ধ বান্ধব শুভার্থী মহলের কাছে দোয়া কামনা করেন।

প্রসঙ্গত: মৌলভীবাজার (বড়লেখা) আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। তাঁর দ্বিতীয় মেয়ে ফারজানা ইসলাম নিপার ভাষ্যমতে স্থানীয় সময় শনিবার বিকেল টার দিকে তিনি বাসায় মারা যান। বেশ কিছু গণমাধ্যমে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন এমন তথ্য পরিবেশন করা হয়। তথ্য সঠিক নয় বলছেন ফারজানা ইসলাম নিপা।

ফারজানা ইসলাম নিপা মরহুম সিরাজুল ইসলামের দ্বিতীয় মেয়ে। তাঁরা চার বোন এক ভাই। নিপা বড়লেখায় বসবাস করেন। তিনি পেশায় শিক্ষক। বড়বোন ফাহমিদা  ইসলাম আমেরিকায় থাকেন এবং তার বাসায়ই সিরাজুল ইসলাম মারা যান।  তৃতীয় বোন ফারহানা ইসলাম যুক্তরাজ্যে এবং চতূর্থ বোন তনিমা ইসলাম ফান্সে বসবাস করেন। পারিবারিক তথ্যেও গণমাধ্যম তালগোল পাকিয়েছে। একমাত্র ভাই আনিসুল ইসলাম একটি বেসরকারী প্রতিষ্ঠানে ঢাকায় কর্মরত।

মরহুম সিরাজুল ইসলামের  বর্ণাঢ্য জীবন কর্ম নিয়ে  বিস্তারিত প্রতিবেদন আসছে। থাকুন প্রভাতবেলা সাথে।

সর্বশেষ সংবাদ