সিলেট | |
প্রকাশিত: 12:48 AM, April 4, 2020
আহমদ শাফায়াত অপু, সংযুক্ত আরব আমিরাত থেকে: মহামারী (কোভিড ১৯) করোনাভাইরাসে আজ সারা পৃথিবী আতংকিত ও বিপর্যস্ত। প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশে অগণিত মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন।এ পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১১ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। এর মধ্যে ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন প্রায় ২ লাখের বেশি মানুষ। বিশ্বের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে অবরুদ্ধ। সংযুক্ত আরব আমিরাতে আরো ২৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত ও ১জন মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১২৬৪ জন, মৃত্যুবরণ করেছেন ৯ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১০৮ জন।
লকডাউন ঘোষণার কারণে দেশটির জনগণের পাশাপাশি বাসায় বসে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশী। খাবারের দোকানও ভূষিমাল ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয় দেশটির সরকার।অনেক আগেই বন্ধ ঘোষনা করা হয় সমুদ্র বন্দর,পর্যটন খাত।আর নতুন করে অধিকাংশ অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান,মার্কেট,মসজিদ,মন্দির বন্ধ ঘোষনা করা হয়েছে।ফলে বেকার ও গৃহবন্দী অবস্থায় আছেন স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা।বেশীরভাগ বাংলাদেশী রুমে বসে আড্ডায়,লুডু,ক্যারম খেলে সময় কাটাচ্ছেন।
রেজান আহমদ রাজু(চাকরী করেন রেন্ট এ-কারের দোকানে) করোনাভাইরাসের কারণে এক ধরনের গৃহবন্দী অবস্থায় আছেন।রুমের মধ্যে গল্পগুজব ও দেশে থাকা পরিবার আত্মীয়দের সাথে ফোন কথা বলেই দিন কাটাচ্ছেন।
একটি বেসরকারি ক্লিনিকে চাকরিরত আছেন শাকির আহমেদ ফয়েজ,এই করোনাভাইরাসে দিনে থাকে কর্মস্থলে যেত হয়।তিনি জানান,কোরনাভাইরাসের কারণে মানুষ ক্লিনিকে না আসলে তাদের ডিউটি করতে হচ্ছে।তিনি শংকা প্রকাশ করেন,যদি ক্লিনিক বন্ধ ঘোষনা করা হয় তাহলে বেতনভাতাও বন্ধ হয়ে যেত পারে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি আল আমিন অপু একজন ছোটখাটো ব্যবসায়ী।দোকানপাট বন্ধ হওয়ার কারণে দিশেহারা হয়ে পড়েছেন।তিনি জানান, তাঁর আয়ের ওপরেই চলে তার সংসার।।
এদিকে,আমিরাতে বিভিন্ন স্থানে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কাজ চালিয়ে যাচ্ছেন অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। জানা যায়,মহামারি করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের বাংলাদেশী প্রবাসীরা আর্থিকভাবে সংকটে পড়েছে।প্রবাসে অনেকগুলো সামাজিক সংগঠন এইসব নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
প্রবাসীদের সব ধরণের সহযোগিতার জন্য বাংলাদেশ দূতাবাস আশ্বাস প্রদান করেছেন। কনস্যুলেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে আসছেন এবং নিয়মিত বাংলাদেশি প্রবাসীদের খোঁজখবরও নেওয়া হচ্ছে। তবে,এইসব গৃহবন্দী প্রবাসীরা উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন।বেশীভাগ প্রবাসীর পরিবার দেশে অবস্থান করছেন।মা-বাবা,স্ত্রী-সন্তান,ভাই-বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে আছেন চিন্তায়।সব বাংলাদেশী প্রবাসীরা দেশের মানুষদের সতর্ক থেকে ঘরে থাকার আহবান জানিয়ে তাদের জন্য দোয়া চেয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি