ইমামবাড়ীর পর চলে গেলেন আনসারীও

প্রকাশিত: 8:43 PM, April 17, 2020

ইমামবাড়ীর পর চলে গেলেন আনসারীও

প্রভাতবেলা প্রতিবেদক:

চলে গেলেন আরেকজন আলেমে দ্বীন। প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৫.৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় তার নিজ এলাকায় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর। হাফিজে কুরআন মাওলানা জুবায়ের আহমদ আনসারী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর । তিনি ছিলেন দেশের নন্দিত ওয়ায়েজ  ।

 

২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। তার গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে।

 

এর আগে  ৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি। বর্ষিয়ান এই আলেমে দ্বীন দীর্ঘদিন থেকে তিনি নানান রোগে ভুগছিলেন। মৃত্যুর পূর্ব পযন্ত তিনি বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি ছিলেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার সিলেট সফর : আটক ২ শতাধিক

 

খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মুমিন ইমামবাড়ী মাদরাসার শায়খুল হাদীস হিসেবে কর্মরত ছিলেন। হবিগঞ্জের ইমামবাড়ী গ্রামের কৃতি সন্তান শায়খে ইমামবাড়ী হিসেবেই খ্যাত ছিলেন। সিলেট তথা বাংলাদেশের বিদগ্ধ শীর্ষ কয়েকজনের মধ্যে অন্যতম ছিলেন এই হাদীস বিশারদ। তার বয়স সম্পর্কে নির্দ্ধিষ্টভাবে জানা না গেলেও আনুমানিক শত বছরের কাছাকাছি জীবন যাপন করে গেছেন দ্বীনের মহান এই খাদেম।

 

দেশের দ্বীন দরদী মানুষ আলেমে দ্বীনদের চলে যাওয়াকে অশুভ সংকেত হিসেবে দেখছেন।

সর্বশেষ সংবাদ