উপজেলা নির্বাচন বর্জন করতে সিলেটে জেলা বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: 3:15 PM, May 1, 2024

উপজেলা নির্বাচন বর্জন করতে সিলেটে জেলা বিএনপির লিফলেট বিতরণ
প্রভাতবেলা প্রতবেদক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত দেড় দশক ধরে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। এদেশে মানবসভ্যতা ও মানবসংস্কৃতি বিকাশের পথে প্রধান বাধা আওয়ামী ফ্যাসিবাদ। এরা দুর্নীতি, নীতিহীনতা ও স্বজনপোষণে জনগণের টাকায় ফুর্তিবাজী করছে। দেশীয় অর্থনীতির ভীত ধ্বস করে দিয়েছে, আইন শৃঙ্খলা ক্রমাগত ভেঙ্গে পড়ছে, মানবাধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দেশে আজ বাকস্বাধীনতা নেই।

‘‘সর্বোপরি দেশে এক ভয়ানক অরাজকতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাজানো প্রতারণামূলক ডামি উপজেলা নির্বাচনে কেউ অংশ অংশ নিবেন না। বিএনপি কোন কর্মী সমর্থক এই নির্বাচনী প্রক্রিয়ায় যাবে না, আর যারা যাবেন তাদের আর কোন দিনই দলে ঠাঁই হবে না। প্রতারণার এউ ডামি উপজেলা নির্বাচন নিয়ে জনগনকে সচেতন করতে হবে। তাই সবাইকে সাথে নিয়ে এই প্রহসনের নির্বাচন বর্জন করুন।’’

আরও পড়ুন  আতিয়া মহল সংলগ্ন ২০ গ্রামের মানুষ গৃহবন্দি

 

মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহব্বান জানিয়ে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর বাজার ও সিলাম ইউনিয়নের কলাবাগান বাজারে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশে এক ভয়াবহ ক্রান্তিকাল চলছে। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আশা-আকাঙ্খা অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষকে জেল-জুলুম ভোগ করতে হয়েছে ও হচ্ছে। তথাপিও অদম্য জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ১ দফার দাবিতে আন্দোলন চলমান রেখেছেন। এই আন্দোলন শুধু বিএনপির একার নয়, এই আন্দোলন দেশের সকল মুক্তিকামী জনতার। এমন পরিস্থিতি দেশে কোন পাতানো ডামি নির্বাচনে সাধারণ জনতা অংশ নিবে না।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনুর আহমদ, বদরুল ইসলাম জয়দু, প্রচার সম্পাদক লোকমান, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন প্রমূখ।

আরও পড়ুন  জকিগঞ্জ থেকে ইয়াবাসহ আটক ১

 

এদিকে সিলেট সদর উপজেলা বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ পূর্ব মতবিনিময় সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী, একেএম তারেক কালাম, শহিদ আহমদ(চেয়ারম্যান), গোলাম রব্বানী, আব্দুর রহমান, মাহবুব আলম, বাদশা আহমদ, বখতিয়ার আহমদ ইমরান, রফিকুল ইসলাম, ফরিদ আহমদ, আব্দুল খালিক, আকবর আলী, সফিক আলী, গোলাম কিবরিয়া, মাসুক মিয়া, আব্দুস সালাম, সেচ্ছাসেবক দল নেতা আমিনুর রহমান, যুবদল নেতা রুহেল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ