সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১
লাইফস্টাইল ডেস্ক:
বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ আবারও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে করোনা সংক্রমণ প্রতিরোধ করা যায়। সেক্ষেত্রে টিকার পাশাপাশি অনেক প্রাকৃতিক উপাদানও বেশ উপকারী।
শরীর থেকে সৌন্দর্যচর্চা, সব কিছুতেই নিমপাতা উপকারী। মেডিক্যাল নিউজ টুডের তথ্য অনুযায়ী নিম, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি ফ্রি র্যাডিকেলগুলির প্রভাবকে হ্রাস করে।
নিম পাতায় থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যে শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সহায়তা করে। এর সঙ্গে এটি দেহের অভ্যন্তরে উপস্থিত অন্ত্রের ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। এটি পেট পরিষ্কার রাখে এবং সে কারণেই এটি ত্বকের জন্যও কার্যকর। নিম পাতা হজমের জন্যও উপকারী। এক কাপ নিমপাতায় ক্যালোরি থাকে ৩৫ গ্রাম। ফলে প্রতিদিন এককাপ নিমপাতা খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
নিম পাতার নির্যাসে ডায়াবেটিস, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার বৈশিষ্ট্য রয়েছে। নিমের কাণ্ড, মূল, বাকল এবং কাঁচা ফল সব ধরণের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে। নিমের ছালও গ্রামাঞ্চলে ত্বকের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি এমন একটি ওষুধি যা শরীর থেকে বিষাক্ত পদার্থগুলি বের করতে সাহায্য করে। এটি রক্ত সঞ্চালনও ঠিক রাখে।
আয়ুর্বেদের মতে, নিম চিনি বা চিনির মিছরির সঙ্গে খেলে কাশি থেকে মুক্তি পাওয়া যায়। চাইলে প্রতিদিন একটি করে নিম ক্যাপসুলও নিতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিমপাতা অনেক রোগ নিরাময়েরও ক্ষমতা রাখে। এটি লিভার এবং হৃৎপিণ্ড সুস্থ রাখে। তিতা স্বাদের কারণে অনেকে নিম পাতা খেতে চান না তবে, আয়ুর্বেদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে নিম খাওয়া শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, শারীরিক নানা অসুস্থতাও কাটিয়ে উঠতে সহায়তা করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি