সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাসমুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। চিকিৎসকের পরামর্শে হাসপাতাল ছেড়ে তিনি বাসায় ফিরেছেন।
সোমবার (২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহেদুর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মন্ত্রী। সেখানে ২০ দিন চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে শারীরিক দুর্বলতা থাকলেও কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি