সিলেট | |
প্রকাশিত: 1:49 PM, December 21, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনামুক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির রিপোর্ট নেগেটিভ এসেছে।
রোববার (২০ ডিসেম্বর) দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত সচিব আব্দুল আলিম।
সোমবার (২১ ডিসেম্বর) তিনি বলেন, ‘দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল এ রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে তিনি সরকারি বাসভবনে বিশ্রামে আছেন। তবে করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও শিক্ষামন্ত্রীর শারীরিক কিছু দুর্বলতা রয়েছে বলে জানান তিনি।’
গত ৬ ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি