করোনায় আরও ৩২ মৃত্যু

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

করোনায় আরও ৩২ মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক:

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা পর্যন্ত) বাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪৭০ জনের দেহে অদৃশ্য ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। গতকাল রবিবারের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা।

 

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২ হাজার ১৮৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১৬৭ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

 

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় ১৬০টি পরীক্ষাগারে ১৫ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩৮ শতাংশ।

 

গতকাল রবিবার দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হন ১ হাজার ১৫৩ জন।

আরও পড়ুন  "ছাত্ররা দাবি করেছে, সেটি মেনে নেয়া হয়েছে। এখন হা-হুতাশের কী আছে?"

 

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

 

শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। কিন্তু গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল।

 

মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। শীতের কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। ভাইরাসটির সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ