করোনা আক্রান্ত কামরানকে এয়ার এ্যাম্বুলেন্সে সিএমএইচে প্রেরণ

প্রকাশিত: 5:18 PM, June 7, 2020

করোনা আক্রান্ত কামরানকে এয়ার এ্যাম্বুলেন্সে সিএমএইচে প্রেরণ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে এয়ার এম্বুলেন্সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে। বিকালে সিলেট ‘শামসুদ্দিন আহমদ আহমদ হাসপাতাল থেকে এয়ার এম্বুলেন্সযোগে সিএমএইচে ভর্তি করা হবে বলে জানিয়েছেন তার পুত্র ডা. আরমান আহমদ শিপলু। ইতিমধ্যে কামরানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর আগে কামরানের উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চান তার স্ত্রী আসমা কামরান। আসমা কামরানও করোনা আক্রান্ত। নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। রোববার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলে এই সহযোগিতা কামনা করেন।

 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হবে ।

আরও পড়ুন  জগন্নাথপুর পৌর মেয়রের শপথ গ্রহণ

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ