করোনা আপডেট ১২ জুন : এক দিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যুর রেকর্ড

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

করোনা আপডেট ১২ জুন : এক দিনে সর্বোচ্চ  শনাক্ত, মৃত্যুর রেকর্ড

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন। আর এ সময়ে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৯৫ জন।

 

শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭৫ লাখ ১ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৯৯৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩৮ লাখ ৫২ হাজার ৩৩১ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ